শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে শাশুড়ীকে হত্যা মামলায় জামাতা মো: আব্দুল কাদির মিয়াকে (৫০) যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও আদেশে ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক কাঁকন দে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত জামাতা হলেন-চুনারুঘাট উপজেলার টেকারঘাট গ্রামের মৃত রেজ্জাক মিয়ার ছেলে মো: আব্দুল কাদির মিয়া (৫০)। আদালতের স্টেনোগ্রাফার মো: মুখলেছুর রহমান যাবজ্জীবন কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আসামী কাদির মিয়ার স্ত্রী বীনা সরকার বিদেশ হতে টাকা পাঠানো নিয়ে শাশুড়ীর সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১২ সালের ০৬ মার্চ দুপুরে চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামে শ্বশুর বাড়িতে রান্না ঘরে গিয়ে দা দিয়ে শাশুড়ী হাজেরা খাতুন ওরপে মুল্লুক চানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে মো: মনির সরকার বাদি হয়ে একমাত্র কাদির মিয়াকে আসামী করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। ২০১২ সালের ৮ মে পুলিশ তদন্ত শেষে আদালতে জার্জশীট প্রদান করেন। রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে বিচারক গতকাল মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা কালে দন্ডপ্রাপ্ত আসামী আদালতে অনুপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো: আফজাল হোসেন।
তিনি জানান, রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং রাষ্ট্রপক্ষ এই ধরণের হত্যা মামলা পরিচালনায় ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করব।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com