শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট টাইম বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আদালতে ভোগান্তি কমানো এবং জামিন নামা প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে হবিগঞ্জ জেলায় ডিজিটাল জামিননামা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহা. বজলুর রহমান। এ সময় বিজ্ঞ বিচারক, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ করিম আখঞ্জি তাপসসহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন। জানা যায়, প্রচলিত পদ্ধতিতে জামিন নামা প্রস্তুত ও দাখিল করতে আইনজীবী, তাদের সহকারী এবং আদালতের সংশ্লিষ্টদের বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। এতে সময়ক্ষেপণের পাশাপাশি বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। ডিজিটাল জামিননামা চালু হলে এ প্রক্রিয়া অনেকটা সহজ ও দ্রুত হবে। নতুন এ ব্যবস্থায় জামিননামা প্রস্তুত, দাখিল ও সংশ্লিষ্ট কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার সুযোগ তৈরি হবে। এতে কাগজপত্রের ব্যবহার কমার পাশাপাশি তথ্য সংরক্ষণ ও যাচাইয়ের ক্ষেত্রেও সুবিধা হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল জামিন নামা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনজীবী, তাদের সহকারী এবং আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে পর্যায়ক্রমে এ কার্যক্রম পুরোপুরি চালু করা হবে। এ ছাড়াও আইনজীবী ও বিচারক আইডি থাকবে। যার মাধ্যমেই জামিননামা অনলাইনে দাখিল করা হবে। এতে করে আদালত এবং কারাগারে বিভিন্ন ভোগান্তি কমে যাবে। অচিরেই অনলাইনে জামিননামা দাখিল কার্যক্রম শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ১২টি জেলার মধ্যে হবিগঞ্জও ডিজিটাল জামিন নামা কার্যক্রমের আওতায় এসেছে। এর মাধ্যমে জামিন সংক্রান্ত কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে এবং বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com