শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “প্রকৃতিকে সাজাবো সবুজে, দূষণ তাড়াবো সহজে” এ প্রতিপাদ্যকে সাথে নিয়ে সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের তৃতীয় পর্যায়ে ১২ আগস্ট (বুধবার) হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ফুল, ফল, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়।
এ উপলক্ষে বেলা ১২ টায় এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অলিউর রহমানের সভাপতিত্বে ও আহরাজ উদ্দিনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমদ ইকবাল, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীর চন্দ্র দে, সাংবাদিক শোয়েব চৌধুরী, শিক্ষক জহিরুল ইসলাম, শিক্ষিকা তাহমিনা আক্তার, স্বপ্ন সোসাইটির প্রতিস্টাতা সৈয়দ তাহমিদ ইসলাম, গাছ মামা খ্যাত মো: রায়হান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রেজওয়ান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাবিক হাসান, সংস্কৃতি সম্পাদক ইশতিয়াক আহমেদ, তথ্য প্রযুক্তি সম্পাদক আজহারুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইফতেখার হুসাইন, সদস্য নকিবুর রহমান প্রমুখ। বক্তারা স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন অভিযানের ভূয়সী প্রশংসা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com