স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কাচামাল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভা। গতকাল বুধবার বেলা ১২ টায় চৌধুরীবাজার কাচামাল হাটায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা শুরু করে। জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভার যৌথ অভিযানে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট আল নাদরুন বিন আকন-এর নেতৃত্বে। উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। অভিযানে হবিগঞ্জ পৌরসভার নির্মানাধীন আধুনিক পাবলিক টয়লেটের সম্মুখ হতে ৩ টি অবৈধ মাছের দোকান উচ্ছেদ করা হয়। এছাড়াও কাচামাল বাজার এলাকায় রাস্তা ও ফুটপাত হতে প্রায় ৪০ টি ভ্রাম্যমান দোকান অপসারণ করা হয়। এ সময় দুইজন ব্যবাসায়ীকে ৫শ টাকা করে জরিমানা করা হয়। অভিযানকালে মাইকে ঘোষনা দেয়া হয়। রাস্তার মধ্যে অথবা ফুটপাতে অবৈধভাবে মালামাল, দোকান বা স্থাপনা বসালে পরবর্তী অভিযানে কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।