বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা অটোরিকশা চালকের সঙ্গে স্থানীয়দের বিরোধ ইনাতগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান আহমেদকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ উপজেলা সভাপতি রঙ্গলাল, সম্পাদক নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল ও সম্পাদক বিভূ বানিয়াচঙ্গের সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল বিপর্যয় চৌধুরী বাজারের কাচামাল হাটায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান উচ্ছেদ ও জরিমানা হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

থানা মোড় থেকে মোবাইল চুরির অভিযোগে এনজিও কর্মী আটক

  • আপডেট টাইম শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ এলাকা থেকে অভিনব কায়দায় মোবাইল চুরির অভিযোগে এক এনজিও কর্মীকে আটক করেছে পুলিশ। তবে তার দাবি তিনি চুরি নয়, চুরির মোবাইল কিনে অপরাধী হয়েছেন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার হাথিরথান গ্রামের এক প্রবাসির স্ত্রীর বাড়িতে।
জানা যায়, কুয়েত প্রবাসী কুদ্দুছ মিয়ার স্ত্রী লিপি আক্তার (২৫) এর ঘর থেকে ২০ দিন আগে একটি স্যামসং মোবাইল ও দেড় ভরি স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় থানায় জিডি করা হয়। পুলিশ আইএমই নম্বরের সুত্র ধরে জানতে পারে একই উপজেলার ডেমেশ্বর গ্রামের লাল মিয়ার পুত্র এনজিও কর্মী মোজাম্মেল হক (২০) এর নিকট রয়েছে। পরে পুলিশের কথামতো অভিনব কায়দায় ফেলে তার সাথে দেখা করতে বলে মোজাম্মেলকে। ওই গৃহবধুর কথা মতো গতকাল শুক্রবার দুপুরে মোজাম্মেল সার্কিট হাউজ এলাকায় দেখা করতে আসে। এদিকে সাদা পোশাকে উৎপেতে থাকা পুলিশ মোজাম্মেলকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে মোজাম্মেল জানায়, সে চুরি করেনি একই গ্রামের কাজী জারু মিয়ার পুত্র কাজী দুলন মিয়ার নিকট থেকে কিনেছে। লিপি আক্তার জানায়, তার স্বামী বিদেশ থেকে তাকে এ মোবাইলটি দিয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com