মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুন্দর আলী ইয়াবাসহ গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ৫৭৫ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের তদন্ত কেন্দ্রের পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুন্দর আলী (৪৫)কে ইয়াবাসহ গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ১০০ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত সুন্দর আলী দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র। গতকাল, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে গোপলার বাজার ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমানের নেতৃত্ব একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার থেকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০পিছ ইয়াবা উদ্ধার করা হয়। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে এলাকাবাসী জানান, গ্রেফতারকৃত সুন্দর আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। সুন্দর আলীসহ এলাকার আরেক যুবক উঠতি বয়সের যুবকদের মাদকাসক্তের প্রতি আকৃষ্ট করছে। হাতের কাছে মাদক পেয়ে এলাকার অনেক যুবক বিপথগামী হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com