মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

আউশকান্দি বাজারে ৩ দোকানে চুরি

  • আপডেট টাইম বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ৭৯৭ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের প্রাণকেন্দ্র আউশকান্দি বাজারে এক মার্কেটের তিন দোকানে দুঃসাহসিক চুরি হয়েছে। দোকানগুলো থেকে নগদ প্রায় এক লাখ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। গত সোমবার দিবাগত রাতের কোন এক সময়ে আউশকান্দি মা শপিং কমপ্লেক্সের ৩টি দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা মার্কেটের পিছনের গেটের গ্রীলের তালা কেটে ভেতরে প্রবেশ করে আলাউর রহমান পরিচালিত গাউছিয়া টেলিকমের সাটারের হুক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ক্যাসে রাখা নগদ ৫০ হাজার টাকা ও বিক্রির জন্য রাখা ১৫০টি মোবাইলসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। জামিল আহমদ পরিচালিত “ইমন বিশাল” এর নগদ ১৭ হাজার টাকা, ১টা ল্যাপটপ, ২টি মোবাইল ফোন, ২০পিছ শাড়ি কাপড়, ২০পিছ জামা ও লুঙ্গিসহ প্রায় ২লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরোর। ২য় তলায় আমির হোসেন পরিচালিত “স্মার্ট চয়েজ” নামে দোকান থেকে নগদ ২৫ হাজার টাকা, দামী দামী সার্ট-প্যান্টসহ প্রায় লক্ষাধিকক টাকার মালামাল নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। গাউছিয়া টেলিকমের স্বত্বাধিকারী আলাউর রহমান জানান, তাকে নি:স্ব করে দোকানের সব কিছু নিয়ে গেছে। তার দোকান থেকে ১৫০টি মোবাইল, ফেক্সিলোডের ৪টি মোবাইল, কয়েকটি সিমকার্ড, বিকাশ এজেন্ট সিমের মোবাইল ও নদগ টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।। তিনি বলেন, এলাকার চোরেরাই এ চুরি করেছে। স্মার্ট চয়েজের মালিক আমির হোসের এর সাথে আলাপকালে তিনি বলেন, তালা ভেঁঙ্গে দোকানে প্রবেশ করে নগদ ২৫ হাজার টাকাসহ বিভিন্ন ধরণের কসমেটিকের মালামালসহ প্রায় ১লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।
ইতোপূর্বেও আউশকান্দি বাজারে একাধিক দোকানে চুরি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এ ব্যাপারে ব্যবসায়ীদের দাবী আউশকান্দি বাজার এলাকার দাগী চোরদের ধরলেই বেরিয়ে আসবে এসব চুরির ঘটনার সাথে কারা জড়িত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com