বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বামৈ ইউনিয়নকে দাঙ্গামুক্ত ঘোষণা অনুষ্ঠানে এমপি আবু জাহির আওয়ামী লীগ সরকার গ্রাম্য দাঙ্গা দমনে বদ্ধ পরিকর

  • আপডেট টাইম সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, বামৈ ইউনিয়নের সর্বস্তরের জনতার উপস্থিতিতে হবিগঞ্জ জেলার মধ্যে এই প্রথম উক্ত ইউনিয়নকে দাঙ্গা মুক্ত ঘোষণা করছি। আসুন আমরা সকল দাঙ্গাবাজদেরকে সামাজিক ভাবে বয়কট করি। এখন আর সেই আগের দিন নাই, যে কেউ তুচ্ছ বিষয় নিয়ে প্রাণহানি ঘটিয়ে রক্ষা পাবে। গতাকাল রবিবার বিকালে লাখাই উপজেলার বামৈ ইউনিয়নকে দাঙ্গামুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গ্রাম্য দাঙ্গা দমনে বদ্ধ পরিকর। একেক করে আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ-লাখাইকে শতভাগ দাঙ্গামুক্ত ঘোষণা করা হবে। বামৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামূল হক মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুছাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী ও লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক। এছাড়াও বক্তব্য রাখেন, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, মাস্টার এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, রায়হান মেম্বার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বামৈ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী ফরহাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com