শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

শায়েস্তাগঞ্জ দুই মাদক বিক্রেতা আটক ॥ ১ বস্তা গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্বর এলাকা থেকে ১ বস্তা গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটকরা হল, চুনারুঘাট উপজেলার হাতুন্ডা গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র বাঘা লিটন (৩৫) ও নবীগঞ্জ উপজেলার পিটুয়া গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র মানিক মিয়া (৩০)। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় ডিবি পুলিশের এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় (ঢাকা মেট্রো-ক-০৪-০৭৬৩) সাদা রংয়ের একটি প্রাইভেটকার আটকাতে ব্যারিকেড দেয়। ব্যারিকেড ভেঙ্গে প্রাইভেটকারটি পালিয়ে যাবার চেষ্টা করলে ধাওয়া করে গাড়িটি আটক করে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পুলিশ তাদের গাড়ি তল্লাশী করে ১ বস্তা গাঁজা উদ্ধার করে। ডিবি পুলিশ জানায়, ৫ কেজি গাঁজা ছিল। যার বাজার মুল্য ৫০ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com