সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জেনারেল রব গবেষণা পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট টাইম সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেনারেল এম এ রব গবেষণা পরিষদের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সংগঠনের ২৮ জন আজীবন সদস্যকে সনদ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মরহুম মেজর জেনারেল এম এ রব বীর উত্তম গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জিতু মিয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক উজ্জীবক মাওঃা কে এম এ ওয়াহাব নাঈমী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, হবিগঞ্জ জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ কদ্দুছ আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মিয়া মোহাম্মাদ শাহজাহান, সহকারি পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সিনিয়র সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল আজাদ, বীর মুক্তিযোদ্ধা গাজী শাহ জাহান চিশতী, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি এম.এ ওয়াহিদ, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার সি বি এ নেতা শাহ জয়নাল আবেদীন রাসেল, প্রাক্তন কমিশনার আব্দুল মোত্তালিব মমরাজ, যুব রেডক্রিসেন্ট প্রধান পংকজ কান্তি দাস পল্লব, স্কাউট লিডার আবু সাঈদ কাসেম, সাংবাদিক আশাহিদ আলী আশা, বর্ণমালা কেজি এন্ড হাইস্কুলের পরিচালক মঞ্জুরুল হক মাসুদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম আব্দাল ও কামরুজ্জামান খান ইমরান, আব্দুর রহীম মেম্বার, আলহাজ্ব মাওলানা কাজী আব্দুল কাইয়ুম মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি সংগঠনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষে ২৮ জন আজীবন সদস্যকে সম্মাননা সনদ প্রদান করেন। অনুষ্ঠান শেষে এম.এ রব সহ স্বাধীন বাংলার বীর সৈনিকদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com