মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ শহরের শীর্ষ সন্ত্রাসী ডাকাত দীপক গ্রেফতার ॥ সহযোগীদের হামলায় দুই এসআইসহ ৫ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬
  • ৭০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শীর্ষ সন্ত্রাসী ডাকাত দীপক রায় ওরফে সাজু (২৮) কে আটক করেছে পুলিশ। এ সময় তাদের হামলায় দুই এসআইসহ ৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার রাত ১১ টার সময় এ ঘটনাটি ঘটে। দীপক শহরের নোয়াহাটি এলাকার বাবুল সরকারের পুত্র। গতকাল ওই সময় সদর থানার ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ওই untitled-1-copyএলাকায় অভিযান চালায়। এ সময় দীপককে আটক করলে দীপক ও তার বাহিনী পুলিশের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তাদের ধারালো অস্ত্রের আঘাতে সদর মডেল থানার এসআই মিজানুর রহমান, এসআই সুমন চন্দ্র হাজরা, এএসআই আক্তারুজ্জামান, ইয়াসির আহত হয়। দস্তাদস্তির এক পর্যায়ে দীপককে পুলিশ আটক করতে সক্ষম হলে তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। আটক ডাকাত দীপককে থানায় নিয়ে আসার সময় তার স্ত্রী, মা-বাবাসহ অন্যান্যরা পুনরায় পুলিশের উপর হামলার চেষ্টা চালায়। দীপক ও তার সহযোগীদের হামলায় গুরুতর আহত পুলিশ সদস্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে সদর মডেল থানার ওসি ইয়াসিনুল হক জানান, দীপকের বিরুদ্ধে হবিগঞ্জ সহ বিভিন্ন থানায় ছিনতাই ডাকাতি ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে প্রায় ডজন খানেক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গতকাল রাতে সে স্বজনদের সাথে দেখা করতে আসে। এ সময় গোপন সূত্রে খবর পেয়ে তৎক্ষনাৎ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, দীপক ও তার বাহিনী পুলিশের অস্ত্র ছিনতাইয়ের চেষ্ঠা করছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com