বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ডোমকে টাকা না দেয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ ফেরত নিল পুলিশ

  • আপডেট টাইম শনিবার, ২২ অক্টোবর, ২০১৬
  • ৪৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুই ডোমের টানাটানিতে সাটিয়াজুরি করাঙ্গি নদীর ব্রীজ থেকে উদ্ধার হওয়া নুর হোসেনের লাশের ময়নাতদন্ত হয়নি। অবশেষে ময়নাতদন্ত ছাড়াই পুলিশ লাশটি ফেরত নিয়ে যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার করাঙ্গী নদীর ব্রীজ থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুনারুঘাট থানার বেসরকারি ডোম আব্দুল মতিনের মাধ্যমে একজন পুলিশ কনস্টেবল দিয়ে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশটি হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রেখে তারা চলে যায়। গতকাল শুক্রবার সকালে এসে মতিন লাশটি ময়নাতদন্তের জন্য বেসরকারি ডোম তাজুল ইসলামকে বলে। এ সময় তাজুল ইসলাম বলে লাশ কাটতে কেরোসিনসহ বিভিন্ন জিনিসপত্র আনতে হবে। এ জন্য সে টাকা চায়। মতিন জানায় টাকা নেই। এ নিয়ে দুইজনের মাঝে দ্বিধাদ্বন্দ্ব হয়। এ সময় মতিন জানায়, লাশের পরিচয় পাওয়া যায়নি। খরচ কে দেবে? তাজুল বলে সরকারি খরচ থেকে কিনে দিতে বলে। মতিন বলে, সরকারি টাকা লাশ আনা নেয়া করতেই খরচ হয়ে গেছে। তুমি ফ্রি করে দাও। এ নিয়ে তাদের মাঝে শুরু হয় বাকবিতন্ডা। এদিকে লাশটি পচে গন্ধ ছড়ায়। এতে পরিবেশ নষ্ট হয়ে যায়। বিকাল ৩টার দিকে সরকারি প্রধান ডোম ছাবু মিয়া এসে তাদের বিরোধ মিমাংসা করে লাশ কাটার প্রস্তুতি নেয়। কিন্তু মতিন রাগ করে ময়নাতদন্ত ছাড়াই পুলিশকে সাথে নিয়ে লাশটি ফেরত নিয়ে যায়। এ ব্যাপারে এসআই আতাউর রহমান জানান, লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম নুর হোসেন। বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর থানার খাসনগর গ্রামে। তিনি মৃত আব্দুস সোবহানের পুত্র। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com