মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবলের রশিদপুর চা-বাগানের বাংলোতে ডাকাতি ॥ গাড়ী উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১২ অক্টোবর, ২০১৬
  • ৭২০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে একটি চা-বাগানের উপ-মহাব্যবস্থাপকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা একটি প্রাইভেট কারসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে বলে জানা গেছে। পুলিশ কারটি উদ্ধার করেছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার রশিদপুর চা-বাগানের উপ-মহাব্যবস্থাপক সৈয়দ সালাউদ্দিনের বাসায় ডাকাতির ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রশিদপুর চা-বাগানের উপ-মহাব্যবস্থাপক সৈয়দ সালাউদ্দিন পরিবার নিয়ে বাগানের বড় বাংলোতে বসবাস করে আসছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে ১৫-১৬ জনের একদল মুখোশধারী ডাকাত বাগানে দায়িত্বে থাকা তিনজন গার্ডকে বাংলোর সামনে ফার্নিসারের হাতলে হাত-পা বেঁধে রুমের দরজা ভেঙ্গে বাংলোর ভিতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, ক্রেডিট কার্ড, মূল্যবান আসবাবপত্র ও একটি প্রাইভেটকার (মৌলভীবাজার-গ-১১-০০৮২) সহ প্রায় পনের লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। লুট করার সময় ডাকাতদের হামলায় মিসেস সালাউদ্দিন আহত হন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার জগদীশপুর চা বাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রাইভেটকারটি উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ডাকাতদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com