সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে দূর্গাপূজা উপলক্ষ্যে হিমেলের সম্পাদনায় মহালয়ার মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম সোমবার, ১০ অক্টোবর, ২০১৬
  • ৫১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নবীগঞ্জ মৈত্রী সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে এবং সাংবাদিক ও প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের সম্পাদনায় মহালয়া ৯ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার রাতে স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় মোড়ক উন্মোচন অনুষ্টিত হয়। মৈত্রী সাতিহ্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কালীপদ ভট্টাচার্য্যরে সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন খাঁন, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক এডঃ মুজিবুর রহামান কাজল, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল আচার্য্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, বাদল কৃষ্ণ বনিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা রামকৃষ্ণ সংঘের সভাপতি অশোক তরু দাস, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, যুগ্ম সাধারন সম্পাদক গৌতম কুমার রায়, বিপুল চন্দ্র দেব, কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, দেবলা দাশ, সুবিনয় কর, প্রবাসী শেখ মহি উদ্দিন আহমদ জাহেদ, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, প্যানেল মেয়র ফারজানা আক্তার ফারুল, কাউন্সিলর রোকেয়া বেগম, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক মোঃ সেলিম তালুকদার, প্রজেশ রায় নিতন, তণজ, শিলাপদ দাশ, প্রমথ চক্রবর্তী বেনু, আমজাদ মিলন, রাজীব কুমার রায়, অঞ্জন পুরকায়স্থ, অমলেন্দু সুত্রধর, পিন্টু রায়, অনজিত দাশ প্রমূখ। পরে নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং নবীগঞ্জ পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে গরীব দুঃস্থ শতাধিক মহিলাদের মাঝে নতুন কাপড় বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com