সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে অস্ত্রসহ ৩ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৩৪ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ চুনারুঘাট উপজেলার তাউসি গ্রামে মধ্যরাতে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করে উত্তম মধ্যম দিয়েছে জনতা। শনিবার দিবাগত মধ্যরাতে তাউসি গ্রামের চার রাস্তার মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের আব্দুর নূরের ছেলে নজরুল মিয়া (২৩), দক্ষিণ নরপতি গ্রামের আজগর আলীর ছেলে রুবেল মিয়া (২৪) ও জিকুয়া গ্রামের আজগর আলীর ছেলে আলামিন মিয়া (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে ১২/১৩ জনের ডাকাত দল ডাকাতির জন্য প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি আচ করতে পারে। পরে তারা গ্রামের লোকজনদেরকে সাথে নিয়ে ডাকাতদেরকে ধাওয়া করে তিন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করে। এ সময় বাকী ডাকাতরা পালিয়ে যায়। পরে আটককৃত ডাকাতদের উত্তম-মধ্যম দিয়ে পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে এসআই বিপ্লব চন্দ্রসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ডাকাতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। পরে ডাকাতদেরকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, গ্রামবাসির সহায়তায় তিন ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে। বাকী ডাকাতদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com