মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে মাদ্রাসা ছাত্র নিখোঁজ ৩ দিনেও সন্ধান মেলেনি

  • আপডেট টাইম সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৭৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। ৩দিন অতিবাহিত হলেও ছাত্রটির সন্ধান পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। শিশুটি নিজেই কোথাও আত্মগোপন করেছে নাকি কোন চক্রের খপ্পরে পড়েছে এ বিষয়ে কেউ কিছু বলতে পারছেনা। নিখোঁজ ছাত্রের নাম উস্তার মিয়া (১১)। তার বাবার নাম আব্দুল আউয়াল। বাড়ি গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে। সে জারুলিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র। উস্তার মিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ২২ সেপ্টেম্বর সে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথায়ও সন্ধান না পেয়ে ওই দিন রাতেই মাইকিং করে শিশুটির সন্ধান চাওয়া হয়। এরপরও খোঁজ পাওয়া যায়নি। পরে ২৪ সেপ্টেম্বর পিতা আব্দুল আউয়াল চুনারুঘাট থানায় সাধারন ডায়রি করেন। জিডি নং-১০৮০, তাং ২৪/০৯/২০১৬ ইং। এলাকাবাসী জানান, বিগত ৮ বছর পূর্বে নিখোঁজ মাদ্রাসা ছাত্র উস্তার মিয়ার বড় ভাই আক্তার মিয়াও নিখোঁজ হয়েছিল। আজো তার সন্ধান মেলেনি। মাদ্রাসা ছাত্র উস্তারের নিখোঁজ বিষয়ে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ খবর নিচ্ছে। এ বিষয়টি বিভিন্ন থানাকেও অবহিত করা হয়েছে বলে চুনারুঘাট থানা পুলিশ জানিয়েছে। এদিকে উস্তার মিয়া নিখোঁজের ঘটনায় তার মা-বাবা পাগল প্রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com