রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নছরতপুরে বাস-প্রাইভেট কার সংঘর্ষে যুবক নিহত ॥ আহত ৩

  • আপডেট টাইম শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বাস-প্রাইভেট কার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৩জন। হতাহত সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন (২০)। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের নছরতপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন। বাকিদের অজ্ঞান অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাদ্দাম ঢাকার রামপুর এলাকার বাসিন্দা। আহত অনান্যরা একই এলাকার যাত্রী। তারা হলেন লামিয়া জামান (২৩) ও জুনাইদ হোসেন (২২)। তাদেরকেও ঢাকা রেফার্ড করা হয়। তারা লাওয়াছাড়ায় ঈদের আনন্দভ্রমনে এসেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com