সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ॥ সার্বক্ষণিক শহরে নিরবঞ্চিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ

  • আপডেট টাইম বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির সভা গতকাল সকালে জেলা প্রশাসক সাবিনা আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন এডঃ মোঃ আবু জাহির এমপি, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ এমরান হোসেন, র‌্যাব শ্রীমঙ্গলের টুআইসি মঈন উদ্দিন চৌধুরী, ৫৫ বিজিবির এডি মোশাররফ হোসেন, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ বদরুজ্জামান চৌধুরী, পিডিবির নির্বাহী প্রকৌশলী রুস্তম আলী হাওলাদার, পিপি এডঃ সিরাজুল হক চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠান, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী, হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ছালেক মিয়া, আজমিরীগঞ্জ পৌর প্রশাসক গোলাম ফারুক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান প্রমুখ।
সভায় পবিত্র ঈদুল আযহা সহ সার্বক্ষণিক হবিগঞ্জ শহরে নিরবঞ্চিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বলা হয়। এছাড়া জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে ওয়ার্ড পর্যায়ে সভা আহ্বান, গরুর বাজার গুলোতে জাল নোট চিহ্নিত করণ মেশিন, ঈদুল আযহার কোরবানীর পশুর বর্জ দ্রুততম সময়ের মধ্যে অপসারনের ব্যবস্থা এবং মহাসড়কের পাশে কোরবানীর পশুর হাটের অনুমতি না দেয়ার জন্য সভায় সিদ্ধান্ত দেয়া হয়।
সভায় এডঃ মোঃ আবু জাহির এমপি বলেন, শুধু আইন শৃংখলা বাহিনী দিয়ে জেলা আইন শৃংখলা স্বাভাবিক রাখা সম্ভব নয়। এ জন্য সকলকে স্ব-স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, মাদকসহ চোরাচালান বন্ধে সীমান্ত এলাকার আরো তৎপর হবার আহ্বান জানান। তিনি ঈদের দিন রাস্তার পাশে ডিজে বাজানোর বন্ধ রাখার জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com