মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ থানা পুলিশের অভিযান ॥ ২২ পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২০ আগস্ট, ২০১৬
  • ৬৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ ইয়াসিনুল হকের নেতৃত্বে শতাধিক পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে চুরি, ডাকাতি, হত্যা, নারী নির্যাতনসহ একাধিক মামলার ২২পলাতক আসামীকে আটক করে। অভিযানে ছিলেন এসআই মিজানুর রহমান, পার্থ রঞ্জন চক্রবর্তী, সুমন চন্দ্র হাজরা, ছানা উল্লাহ ও আব্দুর রহিমসহ শতাধিক পুলিশ। আটকরাকৃতরা হল-সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের নুর মিয়ার পুত্র আব্দুল মোতালিব (১৮) ও ইউনুছ মিয়ার পুত্র সাজল হক (৩০), ভবানীপুর গ্রামে নুর মিয়ার পুত্র কামাল হোসেন (২০), তার ভাই সোহেল (২৫), মজলিশপুর গ্রামের কুতুব আলীর পুত্র মুখলেছুর রহমান (২৫), হাসন আলীর পুত্র কুতুব আলী (৪৫), জয়রামপুর গ্রামের এন্তাজ মিয়ার পুত্র আইয়ূব আলী (৫০), রজব আলীর পুত্র সাহাবুদ্দিন (৩০), মৃত হাসান আলীর পুত্র আইয়ুব আলী (৩৫), জমসেদ আলীর পুত্র মুসলেম উদ্দিন (২২), রজব আলীর পুত্র হেলাল উদ্দিন (২৫), তার ভাই আলা উদ্দিন (২৫), ভাটি শৈলজুড়া গ্রামের নুরুজ আলীর পুত্র সৈয়দ আলী (৩০), বেনু মিয়ার পুত্র চনু মিয়া (২৫), মিজাজ আলীর পুত্র জনাব আলী (৩৫), বামকান্দি গ্রামের আহাম্মদ আলীর পুত্র আব্দুল কাদির (২২), সঞ্জব আলীর পুত্র নাসির মিয়া (৩৫), বেকিটেকা গ্রামের আব্দুল হাশিমের পুত্র আব্দুল হাই (৩০), তার ভাই মাহফুজ মিযা (৪০), ভঙ্গুরহাটি গ্রামের মৃত মালু মিয়ার পুত্র সিজিল মিয়া (৪০), পইল গ্রামের শুকুর মিয়ার পুত্র সাজিদুল ইসলাম (২৫), কাশিপুর গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র জাহির মিয়া (৩০)। এদের মাঝে রিকল থাকায় ৮জনকে শুক্রবার বিকেলে ছেড়ে দেয়া হয়। অন্য আসামীদের কারাগারে প্রেরণ করা হয়। সদর থানার ওসি সাংবাদিকদের এ তথ্য দেন। তিনি জানান এ অভিযান প্রতিদিন চলবে। অপরাধীদেরকে ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com