রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অধ্যাপক আব্দুল হামিদের জানাযায় হাজার হাজার মুসল্লির ঢল

  • আপডেট টাইম সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ৪৪২ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক আব্দুল হামিদ স্যারের জানাযার নামাজে হাজার হাজার মুসল্লিদের ঢল নামে। রবিবার সকাল সাড়ে ১০টায় বৃন্দাবন কলেজ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রবিবার বিকাল সাড়ে ৫টায় মরহুমের নিজগ্রাম নুরপুর হাইস্কুলের মাঠে ২য় জানাযা অনুষ্টিত হয়। এতেও হাজার হাজার মুসল্লিদের ঢল নামে। নুরপুর হাইস্কুলের মাঠে জানাজায় ইমামতি ও মোনাজাত করেন মরহুমের ভাতিজা হাফেজ বেলায়াত হোসেন। এর আগে মরহুম অধ্যাপক আব্দুল হামিদের জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন, নূরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও জাতীয় দলের সাবেক ফুটবলার আলহাজ্ব মোঃ মুক্তার হোসেন, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, সদর উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, বিশিষ্ট মুরুব্বী সাবুউদ্দিন মিয়া, শেখ বদিউল আলম, খন্দকার আলমগীর।
জানাযার পুর্বেই দুরদুরান্ত থেকে মুসল্লিরা প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল যোগে আসতে থাকেন। নূরপুর হাইস্কুল মাঠে হাজার হাজার মুসল্লিদের ঢল নামে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার অধ্যাপক আব্দুল হামিদ তার কয়েকজন বন্ধুদের নিয়ে ৪ দিনের নৌবিহারে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। শনিবার নৌকা ভ্রমনে গিয়ে হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ৯টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৭) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ শিশু পুত্র, দুই ভাইসহ অনেক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com