মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

চুনারুঘাটে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ৮৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দক্ষিণ রাণীগাও গ্রামে তানিয়া আক্তার (১৫) নামের এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত হাজী মাহমুদ হোসেনের কন্যা ও রাণীগাঁও দাখিল মাদরাসার নবম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানিয়ার পিতা মারা যাবার পর তার মা ছফিনা খাতুন একটি স্কুলে আয়ার কাজ করে সংসার চালিয়ে আসছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বসতঘরের তীরের সাথে তানিয়ার দেহ ঝুলতে দেখে আশপাশের লোকজন থানায় খবর দেয়। থানার এসআই সেলিম হোসেন ও ডোম আব্দুল মতিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে আনতে চাইলে ডোম আব্দুল মতিন লাশ আনতে অনিহা প্রকাশ করে। পরে পরিবারের লোকজন টাকা দিবে বললে সে লাশ নিয়ে সদর হাসপাতালে আসে। কিš’ টাকা ছাড়া গাড়ি থেকে লাশ নামাতে চায় না। পরে লাশের সাথে আসা লোকজন টাকা দিলে লাশ মর্গে নিয়ে যায়। তানিয়ার মা জানান, আমি গরীব মানুষ, মতিনকে টাকা দেব কোথায় থেকে। এ ব্যাপারে মতিন জানান, ত্রিশ বছর ধরে লাশ আনা নেয়া করছি। টাকা ছাড়া লাশ আনতেও পারি না, নিতেও পারি না। এ ব্যাপারে এসআই সেলিম হোসেন জানান, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুতে কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com