মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ছেলের টমটম এর চাকার সাথে কাপড় পেচিয়ে বৃদ্ধা মায়ের করুণ মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৮ জানুয়ারী, ২০১৪
  • ৬০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মেয়ের বাড়ি যাওয়া হলো না বৃদ্ধা মালেকা বিবি’র (৭০)। টমটম এর সাথে কাপড় পেচিয়ে গলায় ফাঁস লেগে মারা যান মালেকা। এ সময় তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বৃদ্ধা মালেকা বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামের ইয়াকুব উল্লাহর স্ত্রী।
জানা যায়, গতকাল প্রায় ৩ টার দিকে মালেকা বিবি মেয়ে, ছেলের বউ, নাতি-নাতনিসহ ছেলের হবিগঞ্জ থেকে ছেলের ব্যাটারী চালিত টমটমে ছড়ে মেয়ের বাড়ি বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে টমটমটি বানিয়াচঙ্গ উপজেলার গুজাখাইড় গ্রামের পশ্চিমপাড়ের নিকট পৌছুলে অসাবধানতা বশত মালেকা বিবির পরনের শাড়ি টমটমের চাকার সাথে পেচিয়ে যায়। এতে মালেকা বিবির গলায় ফাঁস লাগে। এক পর্যায়ে শাড়ীর টানে মালেকার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় গিয়ে ছিটকে পড়ে। মায়ের করুন মৃত্যু দেখে টমটম চালক পুত্র অচেতন হয়ে পড়ে। এ সময় মালেকার মেয়ে ও ছেলে বউয়ের সুরচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় লোকজন মাথায় পানি দিয়ে চালক পুত্রের চেতন পিরিয়ে আনে। টমটমে অবস্থানরত মেয়ে ও ছেলে বউ জানায়, টমটম চলন্ত অবস্থায় মা মালেকা বিবির ঘুম আসে। এ অবস্থায় হয়তো অসাবধানতা বশতঃ শাড়ি চাকার সাথে পেচিয়ে মায়ের গলায় ফাঁস লেগে যায়। যা আমরা কেউ বুঝতে পারিনি। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, টমটমের চাকার এক্সেলের সাথে কাপড় পেছনো অবস্থায় পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com