মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অতিরিক্ত ডিউটি দেয়ার জের ॥ লাখাইয়ে নিজ হাতে গুলি করল পুলিশ কনস্টেবল

  • আপডেট টাইম শনিবার, ২১ মে, ২০১৬
  • ১০১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাত্রাতিরিক্ত ডিউটি দেয়ার জের ধরে লাখাই থানার ওসি মোজাম্মেল হকের উপর ক্ষোভে ডিউটিরত অবস্থায় নিজ হাতে গুলি করল পুলিশ কনস্টেবল আব্দুল আজিজ (নং-৪২২)। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে মৃত নূরুল ইসলামের পুত্র। বৃহস্পতিবার রাত ১ টার দিকে এ ঘটনাটি ঘটে।
একটি বিশ্বস্থ সূত্র জানায়, পুলিশ কনস্টেবল আব্দুল আজিজ প্রায় বছর খানেক ধরে লাখাই থানায় কর্মরত আছেন। সম্প্রতি সময়ে আজিজকে থানায় কম্পিউটারের কাজ ও নিয়মিত ডিউটি দেয়া হয়। কম্পিউটারে কাজ করার পর আবারও তাকে ডিউটি দেয়া হলে আজিজ অস্বীকৃতি জানায়। এনিয়ে ওসির সাথে তার মনমালিন্য চলে আসছিল। বৃহস্পতিবার রাতে তাকে আবার ডিউটি দেয়া হয়। এ সময় আজিজ ক্ষোভে নিজ হাতে গুলি করে। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে লাখাই থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, আব্দুল আজিজ ডিউটি করার সময় মিস ফায়ারিং হয়ে তার হাতে গুলি লাগে। তার অবস্থা উন্নতির দিকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com