মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

দলীয় শৃংখলা ভঙ্গ করে ইউনিয়ন নির্বাচনে পিতার পক্ষে কাজ করায় ॥ নবীগঞ্জ পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল বহিস্কার

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মে, ২০১৬
  • ৬৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়েজ আমিন রাসেলকে বহিস্কার করা হয়েছে। হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এড. মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এড. আব্দুল মজিদ খান এমপির নির্দেশক্রমে জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আলমগীর খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়েজ আমিন রাসেলের পিতা মোঃ শাহনেওয়াজ। এ অবস্থায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে আওয়ামীলীগ নেতা রাসেল তার পিতাকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছেন। এতে তার বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে  বহিস্কার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com