সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

পাওনা টাকা চাইতে গিয়ে সতীনের হামলায় প্রবাসী মহিলা আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মে, ২০১৬
  • ৪৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শিয়ালদারিয়া গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে সতীন ও তার কন্যার হামলায় জমিলা বেগম (৪৫) নামের এক সৌদি প্রবাসি মহিলা আহত হয়েছে। সে ওই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, জমিলা বেগমকে ঘরে রেখে তার স্বামী মজিদ পারুলকে দ্বিতীয় বিয়ে করে। এরপর থেকেই সংসারে অশান্তি শুরু হয়। এক পর্যায়ে জমিলা সৌদি আরবে চলে যায়। সেখান থেকে আয় রোজগার করে সম্প্রতি দেশে আসে। এক পর্যায়ে জমিলার কাছ থেকে সতীনের মেয়ে তাছলিমা (২০) ১৫ হাজার টাকা কর্জ নেয়। গতকাল ওই টাকা ফেরত চাইলে ক্ষিপ্ত হয়ে পারুল ও তাসলিমা তাকে পিঠিয়ে আহত করে। গুরুতর অবস্থায় জমিলাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com