সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জেলার সর্বত্র ইয়াবা ব্যবসা জমজমাট ॥ ৩শ পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ১৬ মে, ২০১৬
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় সর্বত্র ইয়াবা ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। এসব ইয়াবা বিশেষ করে সেবনের পাশাপাশি হারবাল ঔষধে ব্যবহার করছে এক শ্রেণীর অসাধু ডাক্তাররা। গতকাল হবিগঞ্জ সদর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো, বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র রাসেল আহমেদ কুটি ও মাধবপুর উপজেলার দিতপুরা গ্রামের আব্দুর রহমানের পুত্র মুখলেছ মিয়া। গতকাল রবিবার বিকাল ৪টার দিকে শহরের উত্তর শ্যামলী এলাকায় এসআই মিজানুর রহমান ও রাজ কুমারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কুটিকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩শ পিছ যৌন উত্তেজক ইয়াবা উদ্ধার করা হয়। তখন সে নিজে বাচার জন্য প্রায় ২শ পিছ ইয়াবা খেয়ে পেলে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে, ডিবি পুলিশের এসআই সুদীপ রায় দিতপুরে অভিযান চালিয়ে মখলিছকে আটক করে এবং তার কাছ থেকে ৩০ পিছ ইয়াবা উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com