মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে আওয়ামী লীগের ১৭ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

  • আপডেট টাইম বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬
  • ৫৬৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচঙ্গে আওয়ামীলীগের ১৭ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল সংগঠনের সভাপতি আমির হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন- ১নং উত্তর-পূব খাইরুল বাশার সোহেল, ৩নং দক্ষিণ-পূর্ব-মোহাম্মদ আলী, ৫নং দৌলতপুর-মঞ্জুদাশ ও তোফায়েল আহমেদ, ৬নং কাগাপাশা দেলোয়ার হোসেন ও আবু মোত্তালিব, ৭নং বড়ইউড়ি-ইওয়র মিয়া ও ইকবাল আহমেদ চৌধুরী, ৯নং পুকড়া-নাছির উদ্দিন, ১১নং মক্রমপুর-আব্দুর রউফ, ১২নং সুজাতপুর-এনাম খান চৌধুরী ফরিদ, বাছির মিয়া ও মালু চৌধুরী, ১৩নং মন্দরী-আব্দুল হেকিম ও ইকবাল হোসেন, ১৪নং মুরাদপুর-শেখ মুস্তাকিম-উল ও আফরাজুল চৌধুরী।
দলীয় সূত্রে জানা যায়, ইতোপূর্বে আজমিরীগঞ্জ উপজেলায়ও দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৫ জনকে বহিষ্কার করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দেন। তিনি সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে বলেন, একবার যারা নৌকা থেকে নামবে তাদেরকে আর নৌকায় উঠানো হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com