শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে সরকারী রাস্তার দখল করে গেইট নির্মাণ

  • আপডেট টাইম সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ৭৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সরকারী সড়কের উপর রাস্তার এক পাশে পাকা গেইট ও অপর পাশে দেয়াল নির্মাণ করায় জন চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন বাধাঁ দিলে তাদেরকে প্রাণনাশের হুমকী প্রদান করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে গতকাল রবিবার গ্রামবাসীর পক্ষে হারুন আহমদ চৌধুরী নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আবেদন ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কুর্শি গ্রামের ওই রাস্তাটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে বিজ্ঞ সহকারী জজ আদালতে ৫৩/৮৬ নং মামলা হয়। উক্ত মামলায় ১৯৮৬ সালে বিজ্ঞ বিচারক লোকজনের চলাচলের রাস্তা হিসেবে ডিগ্রি প্রদান করেন। এরপর থেকে গ্রামবাসী ওই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। সম্প্রতি একই গ্রামের আব্দুল গফুর ও আব্দুর রহিম রাস্তাটি তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ায় জোরপূর্বক বাশেঁর বেড়া দিয়ে লোক চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। গ্রামের লোকজন বাধাঁ দিলেও তারা এতে কোন তোয়াক্কা করেনি। এক পর্যায়ে গেল মাসের প্রথম দিকে রাস্তার পুর্ব পাশে পাকা দেয়াল ও পশ্চিম পাশে পাকা গেইট নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেয়। ফলে কুর্শি ও ষাটকাপন গ্রামের লোকজনের চলাচল বন্ধ হয়ে পরে। সীমাহীন ভোগান্তির সৃষ্টি হচ্ছে হাজারো মানুষের। গ্রামবাসী রাস্তাটি উন্মোক্ত করে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যতায় যে কোন মুহুর্তে বড়ধরনের দাঙ্গা, হাঙ্গামার ঘটনার সৃষ্টি হওয়ার আশংকা করছেন গ্রামবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com