মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শিল্পবর্জ্যে দূষিত সুতাং নদীকে রক্ষায় সকল শ্রেণীপেশার নাগরিকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

  • আপডেট টাইম শনিবার, ২ এপ্রিল, ২০১৬
  • ৪৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শিল্পবর্জ্যে দূষিত সুতাং নদীকে রায় সকল শ্রেণীপেশার নাগরিকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে সম্মিলিত নাগরিক আন্দোলন, হবিগঞ্জ। গতকাল বিকালে করাব, ধল, উচাইল ও সাধুর বাজারে পথসভা, মতবিনিময় ও লিফলেট বিতরণকালে এ আহবান জানানো হয়। সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ এর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কমরেড পীযুষ চক্রবর্তী, কমরেড এডঃ জুনায়েদ আহমেদ, গোলাম সারওয়ার জাহান লিটন, ছাত্র ইউনিয়ন নেত্রী মাহমুদা খাঁ ও সিএনজি শ্রমিক নেতা সুজন মিয়া প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, শিল্প মালিকরা আইন অমান্য করে এসব অপকর্ম করছে। অথচ তাদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। বক্তাগণ আরো বলেন, জনগণের ভোটে নির্বাচিত সম্মানীত জনপ্রতিনিধিবৃন্দ ও প্রশাসন আজ নিরব, এর কারণ কি? জনগণ জানতে চায়। তাই অনতিবিলম্বে শিল্পবর্জ্য দিয়ে সুতাং নদীকে ধ্বংসকারীদের হাত থেকে রার জন্য কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়। এই দাবীতে আগামী ৪ঠা এপ্রিল সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী এবং স্মারকলিপি প্রদান করা হবে। উক্ত কর্মসূচীকে সফল করার জন্য সকলের প্রতি নেতৃবৃন্দ উদাত্ত আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com