মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল চালক-হেলপারের

  • আপডেট টাইম শনিবার, ২৬ মার্চ, ২০১৬
  • ৬৫৫ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ বাহুবলে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালক ও হেলপার নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ১০ যাত্রী। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার করাঙ্গী ব্রীজের কাছে এ দুর্ঘটনায় হতাহতের ঘটনাটি ঘটে। নিহতরা হলো হবিগঞ্জ-আউশকান্দি সড়কের লোকাল বাস চালক হাফিজ মিয়া ও হেলপার রজব আলী। চালক হাফিজ মিয়া (৪৫) বাহুবল উপজেলার যাদবপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র এবং হেলপার রজব আলী (২৫) একই এলাকার মুগকান্দি গ্রামের আব্দুল জলিলের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে একটি লোকাল বাস নবীগঞ্জ উপজেলার আউশকান্দি থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। মহাসড়কের বাহুবল উপজেলার মৌছাক এলাকার করাঙ্গী ব্রীজের কাছে পৌছুলে ঢাকা থেকে সিলেটগামী রূপালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হবিগঞ্জ-আউশকান্দি পরিবহনের চালক ও হেলপার মারা যান।
স্থানীয় লোকজন গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
বাহুবল মডেল থানার ওসি মোশাররফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com