মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে যক্ষ্মা দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬
  • ৪৮৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ঐক্যবদ্ধ হলে সবে যক্ষ্মামুক্ত দেশ হবে-এই শ্লোগানটি সামনে রেখে গতকাল সকাল ১০টার দিকে বাহুবল উপজেলা স্বাস্থ্য বিভাগ ও হীড বাংলাদেশের উদ্যোগে ভারপ্রাপ্ত টি.এইচ.ও ডা. বাবুল কুমার দাশের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের সঞ্চালনায় যক্ষ্মা দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ। দিবসটি উদযাপনের সার্বিক দায়িত্বে ছিলেন যক্ষ্মা নিয়ন্ত্রণ সুপারভাইজার সিতু চন্দ্র পাল। আলোচনা সভার পূর্বে এ সংক্রান্ত একটি র‌্যালী অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, উপজেলা বর্তমানে চিকিৎসাধিন যক্ষ্মা রোগীর সংখ্যা ১৮৬ জন। শুরু থেকে এ পর্যন্ত চিকিৎসায় সুস্থ হয়েছে ৩ হাজার ১১৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com