সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬
  • ৫৪৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে ওয়ারিশানদের সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। ৪ বোনের জমি জবর দখলের এ অভিযোগটি এখন উপজেলা চেয়ারম্যানের টেবিলে। আম্বিয়া খাতুন ও তার অন্যান্য বোনেরা বলেন, গাজীনগর গ্রামের তাদের বাবা দুধা মিয়া ও মাতা জুবেদা বানু বিগত ২০বছর পুর্বে মারা যাবার পর থেকে পৈত্রিক সম্পত্তি তাদের ভাই মাওলানা তাজুল ইসলাম ও ইয়াকুত মিয়া জবর দখল করে রাখেন। পৈত্রিক ওই সম্পত্তির দাবীতে তারা এলাকায় বার কয়েক সালিস বসিয়েছেন। কিন্তু মাওলানা তাজুল এ বিষয়ে কোন কর্নপাত না করে পুরো সম্পত্তি তাদের নামে মাঠ পরচা ও নামজারি করে নিয়েছেন। আম্বিয়া খাতুনেরা এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও স্থানীয় সেটেলম্যান্ট অফিসে লিখিত আপত্তি জানিয়েছেন। আগামী ৩১ মার্চ আপত্তির শুনানী অনুষ্টিত হবে। পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে আম্বিয়া খাতুনসহ অন্যান্য বোনেরা এখন সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন। তারা ন্যায় বিচার দাবী করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com