সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদকের মায়ের দাফন সম্পন্ন \ শোক

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ দৈনিক লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেলের মাতা হাফিজুন্নেছার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার যোহরের নামাজের পর কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাজার নামাজ শেষে বহুলা কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় আব্দুলাহ আল মামুন, মুজিবুর রহমান, এম এ হাকিম, জুয়েল চৌধুরী, এম এ আজিজ সেলিম, এনামুল হক সায়েম, মামুন চৌধুরী, এমএআর শায়েল, বদরুল আলম, এম সজলু, জাকারিয়া চৌধুরী, কাউছার আহমেদ টিপু। তার মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সাংবাদিক ফোরামের শোক ঃ দৈনিক লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেলের মাতা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ দিদার হোসেনের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল ও সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিনসহ ফোরাম পরিবারের সকল সদস্য। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com