বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুর থানার মমিনুল সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ উপ-পরিদর্শক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৬৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি  \ এবারো সিলেট রেঞ্জের ১১তম বারের মত শ্রেষ্ঠ উপ-পরিদর্শকের পুরস্কার পেলেন হবিগঞ্জের মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম। সোমবার ১১টায় সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক মোঃ মিজানুর রহমান পিপিএম এ পুরস্কার ও সম্মাননা তুলে দেন এসআই মমিনুলের হাতে। মাধবপুর থানায় কর্মরত থাকাবস্থায় অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার ও সার্বিক আইন শৃংখলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনি এ পুরস্কার লাভ করেন। সভায় অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাস উদ্দিন ভূইয়া, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেটের আরআরএফ কমান্ডেন্ট সহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন। এর আগে তিনি কর্মক্ষেত্রে অবদান রাখার জন্য শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে আইজিপি পদক গ্রহণ করেন। পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম ঢাকায় রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে স¤প্রতি এসআই মমিনুলের হাতে এ পদক তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com