মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে সুশিক্ষার আজান-ঘরে ঘরে বয়ান শীর্ষক আলোচনা সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৭১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি \ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বানিয়াচঙ্গের তারাসই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুশিক্ষার আজান-ঘরে ঘরে বয়ান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি ইরফান আলী। সভায় প্রধান অতিথি ছিলেন বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন শিক্ষা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। তারাসই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চম্পক লাল দাস এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধান শিক্ষক রাতুল মজুমদার, ইউনিসেফ এর প্রকৌশলী আশরাফুল ইসলাম, ইউএসটি ইউনিয়ন ফ্যাসিলিটেটর আজিজুল হক খান আজাদ, শিক্ষক সুহেনা বেগম, দেবল ভট্টাচার্য্য, শাহিদা আক্তার, মোঃ আব্দুল গফুর, হাফিজুর রহমান, কামাল মিয়া, আহাদ উল­া, শামীম মিয়া প্রমুখ। সভার পূর্বে চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও প্রধান শিক্ষক রাতুল মজুমদার এর নেতৃত্বে প্রায় ৫শত শিশু ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক এর একটি বর্ণাঢ্য র‌্যালী  তারাসই গ্রাম প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com