শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে পল­ী বিদ্যুৎ এর অবৈধ সংযোগ \ ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে অবৈধভাবে পল­ী বিদ্যুতের সংযোগ নেয়ার দায়ে শামীম আহমেদ নামে এক ব্যক্তিকে ৩লাখ ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বিদ্যুতকারী শামীম আহমেদ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বাটপাড়া গ্রামের সোনাওর মিয়ার পুত্র ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজু আহমদের ছোট ভাই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শামীম আহমেদ অবৈধ বিদ্যুত ব্যবহার করছেন এমন সংবাদের ভিত্তিতে গত রবিবার সকালে ইনাতগঞ্জ পল­ী বিদ্যুৎ ইনচার্জ মিরাজুল ইসলাম কামারগাঁও বাজারে যান। সেখানে তিনি মরম আলীর মার্কেটের ছাদের উপর পল­ী বিদ্যুতের লাইন ছিদ্র করে কয়েকটি সংযোগ নেয়ার আলমত খুজে পান। তিনি ওই লাইনের ব্যবহারকারীকে খোঁজ করলে দেখতে পান ওই বিদ্যুৎ লাইন শামীম আহমদ তার স্টুডিও ও কম্পিউটারের দোকানে ব্যবহার করছেন। পরে তিনি অবৈধ সংযোগ বন্ধ করে এবং ওই মার্কেটের মিটার জব্দ করে নিয়ে এসে নবীগঞ্জ জোনাল অফিসে জমা দেন। শামীম দীর্ঘদিন ধরে তার বাড়িতে ও দোকানে বিদ্যুতের অবৈধ সংযোগ ব্যবহার করে আসছেন বলে এলাকার লোকজন জানান। পরে বিদ্যুত কর্তৃপক্ষ অবৈধ সংযোগ ব্যবহার করার কারণে শামীম আহমদকে ৩ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com