মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচং গভঃ হাইস্কুল এর প্রধান শিক্ষক ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীণবরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬
  • ৭০৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের আকন্দ ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীদের বরণ উপলক্ষে জাকজমকপূর্ণ ও বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ছাত্র শিক্ষক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সাড়ে পাঁচ বছর দায়িত্ব শেষে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের আকন্দ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং এর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সহকারী শিক্ষিকা সৈয়দা চাশমে আরা বেগম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিদায়ী প্রধান শিক্ষক এর উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন ১০ম শ্রেণীর ছাত্রী আরিফা খানম শশী, এস.এস.সি শিক্ষার্থী ও নবীন ছাত্রীদের বরণে মানপত্র পাঠ করেণ যথাক্রমে সাইদা রব প্রীতি এবং সানজিদা রহমান রিয়া। বক্তৃতা করেন সহকারী শিক্ষক মোঃ সুলতান আলী, সহকারি শিক্ষক শ্যামা প্রসাদ বিশ্বাস, সহকারী শিক্ষক আব্বাস উদ্দিন, অলকা বিশ্বাস, শ্যামল কুমার বিশ্বাস, নারজু বেগম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com