মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে বিশগাঁও মনিপুরী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

  • আপডেট টাইম রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬
  • ৫০৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ বিশগাঁও মনিপুরী ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬ এর ফাইনাল খেলা গতকাল শনিবার ছয়শ্রী কম্পিউটার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওই খেলায় পরস্পরের মোকাবেলা করে বিশগাও সোলজার্স ও কমলগঞ্জের ছড়াহীরা যুব ঐক্য সংঘ। খেলায় ছড়াহীরা যুবঐক্য সংঘ চ্যাম্পিয়ন হয়। উক্ত খেলা উপভোগ করার জন্য মুনপুরী সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ মাঠে উপস্থিত ছিলেন। খেলা উপলক্ষে বিষ্ণুপ্রিয়া মনিপুরী সমাজ কল্যান সমিতির সভাপতি নব কুমার সিংহের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিপুরী সমাজ কল্যান সমিতির (কমলগঞ্জ-মৌলভীবাজার) সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক কমলা বাবু সিংহ, কমলগঞ্জের ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, জেলা প্রশাসকের সিও বিরেশ্বর সিংহ, উপজেলা নির্বার্হী কর্মকর্তার সিও কৃষ্ণ কুমার সিংহ, সাংবাদিক নুরুল আমিন, ইউপি সদস্য লিটন মিয়া, অবনী ব্যানার্জি, মদন মোহন সিংহ, পুর্ন সিংহ, রামেশ্বর সিংহ, ব্রজ মোহন সিংহ, রজনী সিংহ, বাবানু সিংহ, হরিমোহন সিংহ প্রমুখ। আলোচনা শেষে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। খেলার ধারা ভাষ্যে ছিলেন নিবাশ চন্দ্র বিশ্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com