সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত

  • আপডেট টাইম শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬
  • ৭১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ গত কয়েক দিন ধরে মেঘলা আকাশের সঙ্গে ঠান্ডা হাওয়ায় জেলার প্রত্যন্ত অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা পড়েছেন দুর্ভোগে। ছড়িয়ে পড়ছে জ্বর, সর্দি, ডায়রিয়াসহ বিভিন্ন শীতজনিত রোগ। দুঃস্থদের মধ্যে দেখা দিয়েছে গরম কাপড়ের সংকট। সন্ধ্যা নামার সাথে সাথে শহর ও গ্রামের রাস্তাঘাট ফাঁকা পড়ছে। মানুষের পাশাপাশি জবুথবু হয়ে পড়েছে গবাদিপশুরাও। এছাড়াও চলতি ইরি-বোরো মৌসুমে চাষাবাদের চরম বিঘœ সৃষ্টি হচ্ছে। তীব্র শীতে খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছেন। তারা কাজে যেতে না পারায় নিদারুণ কষ্টের মধ্যে পড়েছেন। কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসের কারণে অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরু”েছনা। হবিগঞ্জ সদর উপজেলার কৃষক আনোয়ার, মন্টু ও সিদ্দিক আলী জানান, জানুয়ারীর মাঝামাঝি সময়ে ইরি-বোরো চারা রোপন সম্পন্ন করা হয়ে থাকে। কিন্তু আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ার কারণে পুরোদমে রোপন কাজ করা সম্ভব হচ্ছে না। তারা আরো বলেন, প্রচন্ড ঠান্ডার কারণে বোরো চারা রোপনের কাজ দিন ব্যাপী করা যাচ্ছেনা। শুধুমাত্র পেট বাঁচানোর তাগিদে অর্ধবেলা পর্যন্ত শ্রম বিক্রি করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com