মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে এক অন্ধ মহিলা অগ্নিদ্বগ্ধ \ ঢাকায় প্রেরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬
  • ৭৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ চুনারুঘাট উপজেলার গাজিপুর এলাকার গাজী কালুর মাজারের মেলায় গিয়ে মিনারা বেগম (৫০) নামের এক অন্ধ বিধবা মহিলা অগ্নিদ্বগ্ধ হয়েছে। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলা শ্রীকুটা গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।
জানা যায়, প্রতি বছরের ন্যায় গত রবিবার থেকে ওই মাজারে ওরস শুরু হয়। মিনারা তার এক সহযোগীকে নিয়ে ওরসে যান। গতকাল সোমবার সকালে শীতে আগুন পোহাতে গেলে আগুন কাপড়ে লেগে যায়। এতে তার পুরো শরীর জ্বলসে যায়। গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ডাক্তার জানিয়েছেন তার শরীরের ৯৫ ভাগই পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com