বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

নাশকতার পরিকল্পনা ও টাকা বিতরণকালে \ হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর সেক্রেটারীসহ ১৪ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬
  • ৭৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলা জামায়াতের মাওঃ আমীর মুখলেছুর রহমান, সেক্রেটারী মাওঃ মুশাহিদ আলী, নায়েবে আমীর মোঃ আব্দুর রহমান সহ ১৪ জন জামায়াত নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে নগদ ১ লাখ ১ হাজার টাকা, ৪ হাজার ১’শ লিফলেট, ৭০টি জিহাদী বই, ৫’শ দাওয়াত পত্র ও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নাশকতার পরিকল্পনা ও অর্থ বিতরণ কালে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃত অন্যান্য নেতৃবৃন্দ হলেন-হবিগঞ্জ পৌর জামায়াতের আমীর কাজী মহসিন আহমেদ, সেক্রটারী মোঃ নজরুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলা জামায়াতের সভাপতি মোঃ ইমান আলী, বাহুবল উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আব্দুল আহাদ, নবীগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল মুকিত পাঠান, নবীগঞ্জ উপজেলা বাউশা ইউপি জামায়াতের সভাপতি আহম্মদ আলী, আজমীরীগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ নাছির উদ্দিন চৌধুরী, চুনারুঘাট উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ আব্দুল খালেক, বানিয়াচং উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোঃ আব্দুর রাজ্জাক খান, বানিয়াচং থানা জামায়াতের সভাপতি মোঃ মজিবুর রহমান ও লাখাই থানা জামায়াতের সভাপতি মোঃ নুরউদ্দিন।
সূত্রে জানা যায়, গতকাল সকালে শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকায় জেলা জামায়াতের আমীর মুখলেছুর রহমানের বাসায় জামায়াতের নেতৃবৃন্দ বৈঠকে বসেন। গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের ওসি মোক্তাদির হোসেন, এসআই সুদীপ রায়, সদর থানার এসআই মিজানুর রহমান ও পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উলে­খিত জামায়াত নেতাদের গ্রেফতার করে। এ সময় তল­াসী চালিয়ে ঘর ও গ্রেফতারকৃতদের নিকট থেকে নগদ ১ লাখ ১ হাজার টাকা, ৪ হাজার ১’শ লিফলেট, ৭০টি জিহাদী বই, ৫’শ দাওয়াত পত্র ও ১৬টি মোবাইল ফোন পুলিশ উদ্ধার করে। সকাল ১১টার দিকে হবিগঞ্জ সদর থানায় সহকারী পুলিশ সুপার (সদর) মাসুুদুর রহমান মনির এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা জামায়াতের আমীর মুখলেছুর রহমানের বাড়িতে নাশকতার পরিকল্পনা ও অর্থ বিতরণ সংক্রান্ত গোপন সভা চলাকালে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে গতকাল রাতেই আটক নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com