মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে স্কুল ছাত্র ৫ দিন ধরে নিখোঁজ পরিবারে অজানা আতংক

  • আপডেট টাইম সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬
  • ৪৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের ইউছুব মিয়ার স্কুল পড়ুয়া ছেলে রনি মিয়া গত ৫ দিন ধরে নিখোঁজের ঘটনায় এলাকার অভিভাবকদের মধ্যে আতংক বিরাজ করছে। শিশু রনি (১০) নিখোঁজ না অপহরণ এনিয়ে তার পরিবার রয়েছে চরম দুঃশ্চিন্তায়। এ ব্যাপারে গতকাল রবিবার রনি’র পিতা নবীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রী নং ৪০৩ দায়ের করেছেন।
জানা যায়, সাতাইহাল প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র এবং ওই গ্রামের ইউছুব মিয়ার ছেলে মোঃ রনি প্রতিদিনের ন্যায় গত ৫ জানুয়ারী বিকাল বেলা বাড়ির আশপাশে খেলাধুলায় থাকা অবস্থায় হঠাৎ করে নিখোঁজ হয়। নির্ধারিত সময়ে শিশু রনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন সকল আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোজাঁখুজি করে তাকে না পাওয়ায় আতংকের মাত্রা বেড়ে যায়। শিশু রনি ৫দিন ধরে বাড়িতে ফিরে না আসায় তার মা উর্মিলা বেগম ছেলের শোকে বারবার মুর্ছা যাচ্ছেন। পরিবারের লোকজনও রয়েছেন আতংকের মাঝে। শিশুটি নিখোঁজ হয়েছে না কি কেউ অপহরণ করেছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। ছেলেকে ফিরে পেতে পিতা ইউছুব মিয়াসহ পরিবারের লোকজন পাগলের মতো বিভিন্ন এলাকায় ছুটে বেড়াচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com