মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শাহজিবাজারে নির্মাণাধীন ৩শ ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কাজ করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে \ ১ শ্রমিক নিহত \ আহত-৪

  • আপডেট টাইম রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬
  • ৭৫২ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩শ ৩০ মেগাওয়াট নির্মানাধীন বিদু্যুৎ কেন্দ্রে কাজ করার সময় জাতীয় গ্রীডের তারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রেকার চালক শ্রমিক শাহজাহান মিয়া (২০) প্রাণ হারিয়েছে। এ সময় আহত হয়েছে ৪ শ্রমিক। গতকাল শনিবার সাড়ে ৯টায় এ হতাহতের ঘটনা ঘটে।
Untitled-1 copy.jpgaনিহত শাহজাহান মিয়া রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ছোট বানিয়াপাড়া গ্রামের রুহুল আমীনের পুত্র। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের জিম্মায় দিয়েছে। আহতরা হল, শ্রমিক আরাফাত (৩০), তার ভাই তৌহিদ (৩২), শংকর দাশ (৪০) ও আবুল হাসান (২২)। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ করে। পরে কর্তৃপক্ষ ক্ষতিপুরনের আশ্বাস দিয়ে একদিনের ছুটির ঘোষণা দেন। নির্মানাধীন ৩শ ৩০ মেঘাওয়াটের ভারপ্রাপ্ত প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গতকাল সকালে রেকার চালক মোঃ শাহজাহান মিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকায় রেকার দিয়ে পাইপ সরানোর সময় জাতীয় গ্রীডের সঙ্গে অসাবধানতাবশতঃ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রেকার চালক শাহজাহান ঘটনাস্থলেই মারা যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোলা মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের চাচাতো ভাই আলতাব আলী মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com