মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জাপা নেতা ছোবহান চৌধুরী’র মৃত্যুতে জাতীয় পার্টি-অঙ্গসংগঠনের শোক সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫
  • ৪৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্টপ্রতি হুসেইন মুহম্মদ এরশাদ এর  উপদেষ্ঠা ইউরোপিয়ন ইউনিয়ন জাতীয় পার্টি সমন্বয়কারী ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সমন্বয়কারী এম এ ছোবহান চৌধুরীর মৃত্যুতে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংহযোগি সংগঠনের উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত ঘাটিয়া বাজাস্থ শংকর সিটির রমা কনভেশন সেন্টারে জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শংকর পালের সভাপতিত্বে ও সাবেক দপ্তর সম্পাদক এসএম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন জেলা জাপার সাবেক সহ-সভাপতি আব্দুল মোক্তাদীর চৌধুরী অপু, আব্দুল মুকিত লস্কর, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রভাষক ওয়াহিদুর রহমান, এম এ মোতালিব, আবু তালেব, গাজী মিসবাহ উদ্দিন, সুরুজ আলী, মরহুম ছোবহান চৌধুরী পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার বড় ভাই আব্দুল মান্নান চৌধুরী, ছোট ভাই এম এ মুনিম চৌধুরী বুলবুল, চাচাত ভাই রফিকুল বারী জামাল, বদরুল হোসেন চৌধুরী, জাকির হোসেন, ভাগ্নে সৈয়দ জুনেদুল হাসান প্রমুখ। এছাড়াও শোকসভায় অংশ গ্রহন করে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান। উপস্থিত ছিলেন বার সর্দার সোনা মিয়া, পিনাকী চৌধুরী, হাজী লুৎফুর রহমান নানু, গোলাম কিবরিয়া চৌধুরী রিপন, শেখ জালাল, রইছ আলী, সোহেল আহমেদ রানা, জুয়েল, হেলাল মিয়া, আলা উদ্দিন, মোজাফফ ইমাম সাজ্জাদ, আশিক মিয়া, মহিলা পার্টির জেলা আহŸায়ক রাবেয়া আক্তার ও সদস্য সচিব রতœা বেগম প্রমুখ। শুরুতে কোরআন থেকে তেওলায়াত করেন জাপা নেতা আব্দুর রউফ। সভায় বক্তারা মরহুম এম এ ছোবহান চৌধুরী স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন এবং বক্তারা বলেন, জাপা নেতা মরহুম ছোবহান চৌধুরী জাতীয় পার্টিকে সুসংগঠিত করার জন্য পল­ীবন্ধু এরশাদের নির্দেশে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। দলের তার অবদানের কথা আজীবন স্মরণ থাকবে। তার মৃত্যুতে জাতীয় পার্টির যে ক্ষতি হয়েছে তা কখনও পূরণ করা যাবে। সভায় মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com