শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শহরে মহিলার টাকা ছিনতাইর অভিযেগে দুই জন আটক

  • আপডেট টাইম রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
  • ৫২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের সোনালী ব্যাংকের সামন থেকে মহিলার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল শহরের অনন্তপুর এলাকার শাহজাহান (৩৫) ও বহুলা গ্রামের তথ্য অফিসের শিক্ষানবীশ গাড়ি চালক জসিম (৩০)। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শায়েস্তানগর সিএনজি স্ট্যান্ড থেকে তাদেরকে আটক করে। পুলিশ জানায় গত ১৪ ডিসেম্বর দুপুরে বাহুবল উপজেলার অমৃতা খাগাউড়া গ্রামের সৌদি প্রবাসী ইদ্রিস মিয়ার স্ত্রী পারভীন আক্তার (৩০) সোনালী ব্যাংক থেকে ১ লাখ টাকা উত্তোলন করে আটঘরিয়ায় পিত্রালয়ে যাবার সময় দুর্বৃত্তরা তার টাকা ছিনিয়ে নেয়। এব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com