মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব ফিরুজ মিয়ার স্মরণে রিচি গ্রামে শোক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫
  • ৭৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বার পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি ও রিচি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব ফিরুজ মিয়ার স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে রিচি ঈদগাহ মাঠে গ্রাম পঞ্চায়েত ও রিচি যুব সংঘ  ও বার পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন রিচি গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব আহসান উল­াহ। রিচি গ্রাম পঞ্চায়েতের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। এতে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও বার পঞ্চায়েতের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া, সাধারণ সম্পাদক আকরাম আলী, সাবেক চেয়ারম্যান রইছ মিয়া চৌধুরী, রবিন্দ্র দেবনাথ, আলহাজ্ব মোঃ আরব আলী, হাজী মিয়া ধন, আব্দুল আওয়াল তালুকদার, জলফু মিয়া, মাসুক মিয়া চৌধুরী, এডঃ ইলিয়াছ, সমুজ আলী, ভিংরাজ মিয়া, যুব সংঘর সহ-সভাপতি ডাঃ মোঃ বরকত আলী, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জিতু মিয়া প্রমূখ। সভায় শোকবার্তা পাঠ করেন রিচি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন। পরে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। শোক সভায় রিচি এবং বার পঞ্চায়ের কয়েক হাজার লোকজন অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com