মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ধুলিয়াখালে ডাকাত পুলিশ বন্দুক যুদ্ধ \ অস্ত্রসহ ৫ ডাকাত আটক \ পুলিশসহ আহত ৭

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫
  • ৬৭৩ বা পড়া হয়েছে

কাজাী মিজানুর রহমান \ ধুলিয়াখালের নিকট ডাকাত-পুলিশ সংঘর্ষ ও গুলাগুলিতে ডিবি পুলিশের এসআই সুদীপ রায়সহ ৭ পুলিশ ও ৫ ডাকাত আহত হয়েছে। পুলিশ আহত অবস্থায় ৫ ডাকাতকে আটক করেছে।
আটককৃত ডাকাতরা হচ্ছে চুনারুঘাট উপজেলার কচুয়া গ্রামের ইদ্রিছ আলীর ছেলে ফজল আলী (৩০), বি-বাড়িয়া জেলার আখাউড়া গ্রামের হোসেন আলীর ছেলে রাসেল মিয়া (২৫), একই জেলার কসবা শহরের রফিক মিয়ার ছেলে সফিক মিয়া (২৫), হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবখাই গ্রামের মনতাজ আলীর ছেলে সায়েদ আলী (৩৫), চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি গ্রামের সফর আলীর ছেলে লিটন মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে একদল ডাকাত ধুলিয়াখালের নিকট বাইপাস সড়কের মাহমুদপুরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি হবিগঞ্জ ডিবি পুলিশ জানতে পেরে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ডাকাতদের ধাওয়া করলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলিণ ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ডাকাতদল পিছু হটলে আহত অবস্থায় উলে­খিত ৫ ডাকাতকে পুলিশ আটক করে। আটক ডাকাতদের নিকট থেকে ১টি পাইপ গান, ৩টি গুলি, ৪টি দা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক ডাকাতদের পুলিশ প্রহরায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, পুলিশ ডাকাতদের গ্রেফতারের সময় ডাকাতরা পুলিশের উপর আক্রমন চালায়। এতে পুলিশ আত্মরক্ষার্থে ৮ রাউন্ড গুলি ছুড়ে। তিনি জানান ঘটনার সাথে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতার করতে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com