মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তানগরে হামলায় ২ টমটম চালক আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ শহরের শায়েস্তানগরে হামলায় ২ টমটম চালক আহত হয়েছে। আহতরা হলো শায়েস্তানগর এলাকার বকুল মিয়ার ছেলে কাশেম (২০) ও একই এলাকার মৃত দুদু মিয়ার ছেলে স্বপন মিয়া (২৫)। গতকাল দিবাগত রাত ৯টার দিকে শায়েস্তানগর টমটম বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে শায়েস্তানগর এলাকার টমটম স্ট্যান্ড এলাকায় কথিপয় যুবক টমটম চালক কাশেমকে মারধোর করতে থাকে। তাকে রক্ষায় স্বপন মিয়া নামে অপর টমটম চালক এগিয়ে আসলে যুবকরা তাকেও মারধর করে। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। হামলায় গুরুতর আহত কাশেমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের পরিবারের লোকজন জানায়, হামলাকারীরা তাদের মারধোর করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে।
এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা তাদের মারধর করেছে বলে আহতরা জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com