সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মেয়র প্রার্থী জি কে গউছের মনোনয়ন বাতিলের আবেদন

  • আপডেট টাইম শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বিএনপি মনোনীত হবিগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছের মনোনয়ন বাতিলের আবেদন জানানো হয়েছে। আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের পক্ষে আবেদন জানানো হয়। হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সফিউল আলমের নিকট গতকাল এ আবেদন জমা দেয়া হয়।
গ্রেনেড হামলা চালিয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার তৃতীয় সম্পূরক চার্জশীটে হবিগঞ্জ পৌরসভার মেয়র (সাময়িক বরখাস্তকৃত) হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ আসামীভুক্ত করা হয়। এ মামলায় জি কে গউছ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে তার জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়।
এদিকে কিবরিয়া হত্যা মামলার চার্জশীটভূক্ত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এর এক আদেশে জি কে গউছকে সাময়িক বরখাস্ত করা হয়।
সূত্র জানায়, যে মামলার চার্জশীটভূক্ত আসামী হওয়ার কারণে জি কে গউছকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়, ওই মামলা বর্তমানে বিচারাধীন থাকা অবস্থায় আসন্ন পৌরসভা নির্বাচনে জি কে গউছ অংশগ্রহণ করতে পারবেন কি না এ বিষয়টি খতিয়ে দেখার দাবী জানানো হয় আবেদনে। আবেদনে জি গউছের মনোনয়ন বাতিলের দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com