মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ভাতিজাদের হামলায় চাচা খুন

  • আপডেট টাইম শনিবার, ৭ নভেম্বর, ২০১৫
  • ৭২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের হাবিবপুর গ্রামে ভাতিজাদের হামলায় আহত আলাই মিয়া সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে মারা গেছে। গতকাল সন্ধ্যার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহতের পারিবারিক সূত্র জানায়, গত বুধবার সকাল ১১ টার দিকে জমিতে পেনা পালা নিয়ে হাবিবপুর গ্রামের আলাই মিয়ার সাথে তার ভাতিজা তাজুল মিয়া সিরাজ মিয়া কথা কাটাকাটি হয়। কাজ শেষে আলাই মিয়া দুপুরে বাড়ি ফিরলে তার ভাতিজা তাজল মিয়া, সিরাজ মিয়া, অলি মিয়া, রুয়েল মিয়া তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল ৪ টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com